2023-02-18উপজেলা প্রতিনিধি
নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা দাবিতে ফরিদপুরে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর নেতৃত্বে ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।
View more
2023-02-16স্টাফ রিপোর্টার
বেশি দেরি নেই, আওয়ামী লীগের সূর্য অস্ত যাওয়ার পথে। আওয়ামী লীগের সেই সূর্য অস্তে যাওয়ার অপেক্ষায় রয়েছে দেশের জনগণ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
View more
2023-02-16স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। আওয়ামী লীগও চায় একটি ভালো, ত্রুটিমুক্ত ও সুষ্ঠু নির্বাচন। তবে নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিএনপি কূটকৌশলের আশ্রয় নিচ্ছে।
গতকাল সকালে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
View more
2023-02-16স্টাফ রিপোর্টার
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কাউন্সেলর ডেরেক শোলে ঢাকা সফরকালে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে গুরুত্বারোপ করেছেন। এ ছাড়া মানবাধিকার সুরক্ষায় জোর দিয়েছেন তিনি।
View more
2023-02-12স্টাফ রিপোর্টার
গত ১৪ বছরে বিএনপির ৫০ লাখ নেতাকর্মী বানোয়াট মামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ১৪ বছরে ৫০ লাখ নেতাকর্মীর নামে বানোয়াট মামলা করে এবং সহস্রাধিক নেতাকর্মীকে খুন-গুম করেও বিএনপির নেতাকর্মীসহ দেশের গণতন্ত্রকামী জনগণকে এই ফ্যাসিস্ট সরকার দমাতে পারেনি। তাই ভোটারবিহীন অবৈধ সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র
View more
2023-02-12স্টাফ রিপোর্টার
দেশ নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল না। তাদের আগ্রহ কেবল খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি। তারা সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চান। আমরাও চাই, কারণ তার সাজা কার্যকর করতে হবে।
View more
2023-02-11স্টাফ রিপোর্টার
হিরো আলমের চ্যালেঞ্জ গ্রহণের সাহস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেছেন, আওয়ামী লীগের অবস্থা আজকে এমন জায়গায় এসেছে, নির্বাচনে হিরো আলমকেও জেতাতে সাহস করে না। ওবায়দুল কাদেরের প্রতিদ্বন্দ্বী এখন হিরো আলম। রাজনীতিতে আওয়ামী লীগ নিজেদের অবস্থা এমন জায়গায় এনেছে, হিরো আলম তাদের চ্যালেঞ্জ করছেন, আর ওবায়দুল কাদেরের সেই
View more
2023-02-11জেলা প্রতিনিধি
নোয়াখালীর বিভিন্ন উপজেলার ৬টি ইউনিয়নে বিএনপির দযাত্রা কর্মসূচিতে পুলিশী বাধা ও হামলার অভিযোগ উঠেছে। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্তত ২২ নেতাকর্মী আহত হয়েছেন।
View more
2023-02-11স্টাফ রিপোর্টার
বিএনপির আন্দোলন গোপালগঞ্জের গরুর হাটে গিয়ে পা ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে আসার পর বাংলাদেশ বদলে গেছে। আওয়ামী লীগের উন্নয়ন দেখে বিএনপির ভিতরে শুধু এখন জ¦ালারে জ¦ালারে। এত জ¦ালা তারা কোথায় রাখবে। তাই আন্দোলনের নামে দেশে অশান্তি সৃষ্টি করতে চায়।
View more